করোনা: যেসব চ্যালেঞ্জের মুখোমুখি অভিনয়শিল্পীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৩ ৪ সেপ্টেম্বর ২০২০
করোনা থমকে দিয়েছে আমাদের স্বাভাবিক জীবনযাপন। নাটক-সিনেমার যে চরিত্রগুলো আমাদের হাসায়-কাঁদায়, যাদের নিপুণ অভিনয় কলায় আমরা চলে যাই অন্য কোনও ভূবনে। মহামারির নতুন বাস্তবতায়, এ কঠিন সময়ে অভিনয়শিল্পীদের জীবনের গল্পগুলো কেমন ছিল?
এ প্রসঙ্গে দেশের সরকারি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা মো. শাহাদাৎ হোসেন বলেন, কোভিড-১৯ অভিনয়শিল্পীদের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। একজন চিত্রগ্রাহক, পরিচালক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির পিপিই পরে কাজ করার সুযোগ আছে। কিন্তু যিনি অভিনয় করেন, তার এ সুযোগটি নেই। তাই উনার ঝুঁকি অনেক বেশি।
একটা অভিনয় শিল্পকে কেন্দ্র করে অন্য আরো পেশা গড়ে ওঠে। যেমন-লাইটম্যান, প্রোডাকশন বয়, কস্টিউম, সেট। তাদের কাজের পরিধি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন খুব সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। খুব জরুরি কিছু যেগুলো আটকে ছিল অথবা জনসচেতনতামূলক বিজ্ঞাপনের কাজ এসব হচ্ছে। সেখানে যত কম সংখ্যক লোককে আনা যায়, সেটি করা হচ্ছে। যেমন- আগে যেখানে আটজন লাইটম্যান থাকতেন, এখন সেখানে চারজন থাকছেন। প্রোডাকশন বয় যেখানে দুইজন থাকতেন, সেখানে একজন কাজ করছেন। এতে একটা বড় অংশ কর্মহীন হয়ে পড়ছেন। যা আসলে শঙ্কাজনক।
শাহাদাৎ হোসেন বলেন, লোক সমাগম কমাতে গল্পের চরিত্র কমিয়ে ফেলা হচ্ছে। প্রধান চরিত্রগুলোর বাইরে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ চরিত্র বাদ দেয়া হচ্ছে। এতেও অনেকে কর্মহীন হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পৃথিবীর স্বাভাবিকতা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।
অপরদিকে করোনাকালে অভিনয় সংক্রান্ত অনেক অনলাইন ক্লাস হয়েছে, যেখানে শিক্ষার্থীদের অনেক সাড়া পাওয়া গেছে। ওই ক্লাসগুলোতে শুধু শারীরিক দূরত্ব ছিল। কিন্তু মানসিক উপস্থিতি অনেক বেশি ছিল বলে মনে করেন এ গুণী অভিনেতা।
করোনাকালীন অভিনয় শিল্পীদের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘অভিনয় শিল্পী সংঘ।’ এ সংগঠনের সভাপতি প্রথিতযশা অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, তাদের সংগঠনে প্রায় ১২০০ সদস্য আছে, যার মধ্যে ৪০০ সদস্য প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত হয়েছে। আক্রান্ত সদস্যদের হাসপাতাল সুবিধাসহ সবধরনের সুযোগ দেয়া হয়েছে। যাদের প্রয়োজন এমন শিল্পীদের এখন পর্যন্ত চারবার অর্থ সহায়তা দেয়া হয়েছে।
তিনি বলেন, এ সহায়তা দেয়ার জন্য নির্দিষ্ট একটি বিশেষ মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, যেখানে একজন শিল্পী তার সমস্যা জানাতে পারেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে, যেন পীড়িত শিল্পী নিজের প্রয়োজন প্রকাশ করতে কোনও কুণ্ঠা বোধ না করেন।
শক্তিমান এ অভিনেতা বলেন, এ দুর্দিনে প্রয়োজনীয় তহবিল গঠনে সাহায্য করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী, স্বচ্ছল শিল্পীবৃন্দ, দেশের বাইরে থাকা শিল্পীবৃন্দ, মিনা বাজার ও স্বপ্ন। একটি টিভি চ্যানেল বড় স্পন্সরশিপ শিল্পীদের সহায়তায় দিয়েছেন।
অভিনেতা ও ডাবিং ডিরেক্টর তাপস মৃধা বলেন, অন্য সব পেশার মতো করোনাকালীন বেশ কিছুদিন টিভি চ্যানেলের কাজ বন্ধ ছিল। পরে বাসায় বসেই কাজ শুরু করি। ক্লায়েন্টকে অনলাইনে ভয়েস স্যাম্পল, ক্লোজড ভিডিও শট পাঠাই। এভাবেই ছোট পরিসরে কাজ করেছি। তবে এখন সতর্কতার সঙ্গে চ্যানেলগুলোতে কাজ শুরু হয়েছে।
করোনাকালীন কাজের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, করোনার শুরুতে গ্রামে চলে যাই। সেই সময় বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করে গ্রামে থেকেই সবার সঙ্গে অনলাইনে মিটিং, রিহার্সাল এবং অডিও/ভিডিও’র কিছু কাজ করলাম।
তাপস বলেন, যেহেতু সামাজিক দুরত্ব বজায় রেখে অভিনয় সম্ভব নয়, তাই শুটিং বন্ধ থাকাকালীন সেসব শিল্পী ও কলাকুশলী, যাদের একমাত্র আয়ের মাধ্যম এ অভিনয় শিল্প তারা খুবই কষ্টে ছিলেন। কারণ, এ ধরনের পরিস্থিতির জন্য কেউ তৈরি ছিলেন না।
নিজের প্রতিষ্ঠান মৃধা ট্রেনিং ইনস্টিটিউট (এমআইবি) সম্পর্কে তিনি বলেন, এমআইবি গত দু’বছর ধরে ভয়েস এক্টিং, চিলড্রেনস পারফর্মেন্স, পাপেট নিয়ে নানাধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো চিলড্রেন কার্নিভালের আয়োজন করেছে। করোনাকালীন প্রতিষ্ঠানের সব প্রশিক্ষণ অনলাইনে করা হয়েছে, যা ডিজিটাল বাংলাদেশেরই সুফল। আর এ সময়ে সবাই ঘরে থাকায় বিভিন্ন কোর্সে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনেকে ব্যস্ততার জন্য যে প্রশিক্ষণগুলো ইচ্ছা থাকা স্বত্বেও অতীতে করতে পারেননি, তারা এবার সেটি অনলাইনে করেছেন।
ডাবিং ডিরেক্টর বলেন, এছাড়া শিশুরা ঘরবন্দী থেকে যে মানসিক পীড়ায় ছিল, তারা তাদের কোর্সগুলোতে ভীষণ আনন্দ পেয়েছে। শিশুদের প্র্যাকটিস ক্লাস এখনও সপ্তাহে একদিন অনলাইনে চলছে। এছাড়া, কোর্স ফি থেকে প্রাপ্ত ২৫ শতাংশ লভ্যাংশ করোনায় ক্ষতিগ্রস্থদের দেয়া হয়েছে। এ কঠিন সময়ে সুস্থ থেকে কাজ করে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ।
এমআইবি’র শিক্ষার্থী খোন্দকার সোহেল রানা বলেন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ভয়েস আর্টের ওপর প্রশিক্ষণ নেয়ার। কিন্তু নিজের কাজ করে সেটি সম্ভব হচ্ছিল না। এবার সাধারণ ছুটির সময় আমি অনলাইনে কোর্সটি সম্পন্ন করেছি। ভবিষ্যতে অনলাইন প্রশিক্ষণ চালু রাখলে আমাদের মতো অন্য পেশার মানুষও নিজের আগ্রহের জায়গাগুলোতে তা নিতে পারবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











